Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে কৃষিজমির লবণাক্ততা ও কঠিন বর্জ্য দূষণ রোধে স্মারকলিপি

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবণাক্ততা নিরসন, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভয়েস অব সিটিজেন্স কমিটির উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ সেচব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে খাল ও জলাশয়ের পানি নিষ্কাশনের পথ দখল ও ভরাটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কৃষিজমি, খাল ও জলাশয়ে পলিথিন, প্লাস্টিকসহ অন্যান্য কঠিন বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ব্যবহৃত কীটনাশকের বোতল ও প্যাকেটসহ কৃষিসংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ বর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও নিষ্পত্তির ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।

কৃষি বর্জ্যকে সম্পদে পরিণত করতে কম্পোস্ট ও জৈব সার উৎপাদন এবং যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পানি ও কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি, রূপান্তর-গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী, কো-অর্ডিনেটর সাবডিস্ট্রিক্ট লিয়াজোঁ আলম চৌধুরী।

এ সময় পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী, আটুলিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।