Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ৯ বছর পর কুমার নদে নৌকাবাইচ

বিপ্লব কুমার দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিপ্লব কুমার দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দীর্ঘ নয় বছর পর আবারও বৈঠার ছন্দ আর নৌকার গতিতে মুখর হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নদটিতে অনুষ্ঠিত হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

দীর্ঘদিন পর নৌকাবাইচের আয়োজন ঘিরে ইতোমধ্যে কুমার নদের দুই পাড়ে উৎসুক মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, নৌকাবাইচকে কেন্দ্র করে ভাঙ্গায় তৈরি হবে উৎসবমুখর পরিবেশ।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্থান থেকে নৌকা ও প্রতিযোগীরা অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ওমর খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

এ ছাড়া অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুম মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপারসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও মূল দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দীর্ঘ নয় বছর পর কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।