Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া বেগম ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।

নিহতের স্বজন আব্বাস খান জানান, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত লামিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।