Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাদক, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটের বাসিন্দারা। একই সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেরহাট নবীন সংঘ ও গ্রামবাসীর ব্যানারে নাগেরহাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাগেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এলাকায় মাদক, সন্ত্রাস ও সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম, নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা, নাগেরহাট নবীন সংঘের সাবেক সভাপতি আজাদ দেওয়ান, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজান সরকার, প্রচার সম্পাদক মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, নাগেরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।