Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে শরীয়তপুর ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে শরীয়তপুর ফাউন্ডেশনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

শরীয়তপুর ফাউন্ডেশনের সভাপতি, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওয়াজেদ কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জুলহাস উদ্দিন, শরীয়তপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান শরীফ খান, ফাউন্ডেশনের উপদেষ্টা আলী আহম্মদ হাওলাদার, বিএম ওলিউল্ল্যাহ, সৈয়দ শাহাজুল ইসলাম, সৈয়দ মামুন ও সাজ্জাদ নাদিম সাজু।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় শরীয়তপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।