ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের নেতৃত্বে ও সভাপতিত্বে কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে যুবদলের এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরকার, আলা উদ্দিন আলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আব্দুল মতিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

