Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সোনালী ব্যাংকের প্রথম সিআরএম বুথ উদ্বোধন

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সোনালী ব্যাংকের প্রথম ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক কালকিনি শাখা প্রাঙ্গণে এ বুথের উদ্বোধন করা হয়। ব্যাংকিং সেবা আরও গতিশীল ও ডিজিটাল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা কার্ড ও কার্ডবিহীন পদ্ধতিতে দ্রুত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ফরিদপুর রিজিয়নের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম, মাদারীপুর কার্যালয়ের ডিজিএম মো. শাহাদাত হোসেন, এজিএম পংকজ, কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখ এবং কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান। এছাড়া শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দ্রুত ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংক কাজ করছে। নতুন সিআরএম বুথ চালুর ফলে এলাকার গ্রাহকরা সার্বক্ষণিক লেনদেনের সুবিধা পাবেন এবং ব্যাংকিং সেবায় ভোগান্তি কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।