Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও সচেতনতা র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে আরও অংশ নেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।