Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ, স্মারকলিপি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সরকারি সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে হামলাকারীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলংগী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম শোভন, চাচাতো ভাই আনোয়ারসহ তাদের সহযোগীরা নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি সড়ক নির্মাণের কাজ করছিলেন। সাংবাদিক উল্লাস ওই কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পরে হামলাকারীদের বিচারের দাবিতে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এর আগেই সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও নির্দেশনা অমান্য করে কাজ চলমান থাকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়ে আহত সাংবাদিক উল্লাস কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে, ভাই ও ব্যক্তিগত সহকারীসহ ১১ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন। মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।