Nabadhara
ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

MEHADI HASAN
জানুয়ারি ৮, ২০২২ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সাবেক উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার  মোঃ মুজিবুর রহমান মিয়া (৬৩) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা ৬ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি মৃত‌্যু বরণ ক‌রেন ।  তার বাড়ি উপজেলার আজুড়ি ইউনিয়নের কাহালপুর গ্রামে।

শনিবার সকাল ১১ টায় তার জানাযার নামাজ নিজ বাড়িড়ে  অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কাহালপুর আবুহুরাইরা (রাঃ) মাদ্রাসা  কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,  এক পুত্র,  দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার  মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন  ও উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।