Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ১১৫টি গরু বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের কালাইয়ে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গরু তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার অর্থ হরিলুট করে নিয়ে যাওয়ার কারণে আজ দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অক্লান্ত পরিশ্রমে তা মোকাবিলা করছেন এবং দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এসব মোকাবিলা করছেন।”

তিনি বিএনপির নেতাকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।

প্রতিমন্ত্রী বলেন, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে জীবনযাত্রার মান উন্নত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছর লন্ডনে থাকার সময় রাস্তায় দাঁড়িয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পোশাক ও পরিচ্ছন্নতার দিকে নজর রাখতেন। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক, স্কুল ব্যাগ ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর কাজও চলমান রয়েছে।”

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) এর বাস্তবায়নে কালাই উপজেলার ১১৫ জন উপকারভোগীর মাঝে এসব গরু বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তারসহ সংশ্লিষ্টরা।

এর আগে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার উদ্যোগে আওড়া-মোসলেমগঞ্জ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরে স্থাপিত ডিজিটাল ল্যাব, নাগরিক সেবা ও অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।