Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শালতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফ্ফর রহমান আলম বলেন, দীর্ঘদিনের গুম, খুন ও দুঃশাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপির শক্তি বন্দুক, ককটেল বা রিভলবার নয়; সাধারণ জনগণই দলের মূল চালিকাশক্তি। দেশের জানমালের নিরাপত্তা ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বিএনপি জনগণের ওপর ভিত্তি করে রাজনীতি করে এবং জনগণের সমর্থনই দলটির শক্তি বলে দাবি করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্যসচিব মো. ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, সাবেক সহসভাপতি শিরিনা আক্তার এবং জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা জাহিদুল ইসলাম।

মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।