Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক আরেক দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। শুক্রবার জেলার খোকসা ও মিরপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন রাজবাড়ীর কালুখালী উপজেলার খড়খড়িয়া গ্রামের মো. সাবু মিয়ার ছেলে। তিনি করিমন গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর মাছপাড়া থেকে পেঁয়াজবোঝাই করিমন নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে করিমনের হেলপার আলমগীর ঘটনাস্থলেই নিহত হন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার নয়মাইল কাচারী খাদিমপুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।