কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে অভিযান চালিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ডাসার উপজেলার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাসার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

