Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠন; আহবায়ক শাহিদ আলম -সদস্য সচিব সোহেল 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার রাতে এ কমিটির অনুমোদন দেন গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ।

এতে শাহিদ আলমকে আহবায়ক ও সোহেল সরদারকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এতথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক বাঁধন মিয়া বলেন, আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। শুধু টুঙ্গিপাড়া নয়, জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করতে গোপালগঞ্জের বাকি চারটি উপজেলায়ও কমিটি দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।