গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহাবিদ্যালয়ের হলরুমে অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, বাংলাদেশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ ও কবি মিজানুর রহমান।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি মহাদেব বসু, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোতোষ দাস, কবি আফরোজা বেগম, চিকিৎসক ডা. মণীষ চন্দ্র বিশ্বাস, কবি প্রকাশ রায়, উৎপল চক্রবর্তী, রফিক রুবেল, শেখ খলিলুর রহমান, প্রমথ সরকার, সাইদ বীন ভূইয়া পান্নু ও তরুণ চক্রবর্তী।
এ ছাড়া সাহিত্য অনুরাগী মোজাম্মেল হক ফিরোজ, এবায়দুল হক শাহিন, ডা. কে এম সাইদ মাহমুদ, বজলুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করা সম্ভব। দীর্ঘদিন ধরে সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হলে নতুন প্রজন্ম সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকির আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

