Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝালকাঠি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তৌহিদ হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি বিভাগীয় সেরা খেলোয়াড় তুহিন আজাদ, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মো. উজ্জ্বল রহমানসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে পবিত্র কুমার দাস বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ মনোভাব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।