Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ঢোল পিটিয়ে নিলামে কেনা জমির দখল বুঝে পেলেন ক্রেতা

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের মাধ্যমে নিলামে ক্রয় করা ৬৯ দশমিক ৫০ শতাংশ জমির দখল গ্রহীতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শহরের শোভারামপুরের রঘুনন্দপুর মৌজায় ঢোল পিটিয়ে ও জমির চারপাশে লাল নিশান টানিয়ে দখল বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ফরিদপুরের প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ২০২১ সালে ব্যাংকের দায়ের করা মামলায় রঘুনন্দপুর মৌজার ৬৯ দশমিক ৫০ শতাংশ জমি নিলামে ওঠে। পরে নিলামে অংশ নিয়ে শোভারামপুর এলাকার রুবেল হোসেন দুলাল জমিটি ক্রয় করেন।

নিলামে ক্রয় করা জমিটি এর আগে আদালতের মাধ্যমে একবার ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জমির পূর্বের মালিক ওই সম্পত্তি নিজের বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি প্রায় ১১ মাস চলার পর রোববার আদালতের নির্দেশে পুনরায় জমিটির দখল ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় জেলা জজ আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাক-ঢোল পিটিয়ে এবং জমির সীমানায় লাল নিশান টানিয়ে নিলামে ক্রয় করা সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হয়।

জমির দখল বুঝে পাওয়ার পর নিলাম গ্রহীতার পক্ষ থেকে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।