Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ১০৩ নম্বর পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নবগঠিত ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রাসেল মজুমদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাচ্চু, ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম, সদস্য আব্দুল মমিন, নূরে আলম, ইউপি সদস্য খাদিজা আক্তার ও সদস্য শাহজালালসহ অনেকে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. রাসেল মজুমদার বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ব্যবস্থাপনা কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।