শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) উপজেলা প্রতিনিধি
নতুন ঠিকানায় নতুন পরিবেশে যাত্রা শুরু করেছে ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখিপুর বাজারের আবু তালেব প্লাজা, মোল্লা মার্কেটে স্থানান্তরিত নতুন ভবনে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন।
এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে শাখার কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যাংকিং সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এতদিন সখিপুর বাজারের থানা রোডের জাব্বার ভবনে ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গ্রাহকদের উন্নত পরিবেশে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
নতুন ঠিকানা: আবু তালেব প্লাজা, মোল্লা মার্কেট, সখিপুর বাজার, শরীয়তপুর।

