Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় কুমার ঘোষের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে স্কুলছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব তার বাড়িতে গিয়ে ধর্ষণ করেন। এরপর বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ের অস্বীকৃতি জানালে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে গত ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তদন্ত শেষে মিরপুর থানার এসআই মুরাদুল ইসলাম ৩০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা (অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড) প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।