Nabadhara
ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এম,পিও ভূক্তিসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বর্ধিত সভা

MEHADI HASAN
জানুয়ারি ১০, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এম, পিও ভূক্তিসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার আয়োজনে চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ হেলাল উদ্দিন এন ডি ডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানার সভাপতিত্বে ও হাড়িদাহ রুপা চৌধূরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুজ্জামানের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন  বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আরিফুর রহমান অপু, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ এইচ এম সালেহ বেলাল, ও চরকুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইলিয়াস হোসেন,
এছাড়া উপস্থিত ছিলেন চরকুলিয়া রুপা চৌধূরী অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক শেখ কামরুজ্জান, চিতলমারী আড়ুয়াবর্ণী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোঃ হায়েত আলী হাওলাদার, বড়গুনি শেখ আবুনাসের  স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, কচুয়া শেখ রাজিয়া নাসের প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সাহাসহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।