Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভা

MEHADI HASAN
জানুয়ারি ১১, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ৩ টায় বিদ্যালয় চত্বর অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমান গাজী, বিশিষ্ট ব্যবসায়ী কাওছার গাজী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শহর আলী গাজী, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী, মা ক্লিনিকের পরিচালক গাজী মিজানুর রহমান।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তী মিস্ত্রী, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য চিন্ময় মন্ডল, আতিয়ার রসুল শেখ, মোঃ ফয়জুল হক কাজী, শান্তি রঞ্জন মন্ডল, স্বান্তনা বেগমসহ বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সদস্যেদের সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হক টিপুকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। এ ছাড়াও বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।