Nabadhara
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর ওপর অভিমান, শিশুকে ফাঁস দেওয়ার ভিডিও পাঠালেন বিদেশে; ফরিদপুরে মা আটক

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে সেই দৃশ্য ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে বিথী আক্তার (২৮) নামে ওই নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশের হেফাজতে নেওয়া হয়।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অনুসন্ধান শুরু করা হয়। এরই মধ্যে শিশুটির ফুফু থানায় ফোন করে পুলিশকে বিস্তারিত জানান। পরে দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও তার প্রতি ক্ষোভ থেকে তিনি সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। দুই শিশুকে নিরাপত্তার জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।