Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়তে সবাইকে কাজ করতে হবে: ফজলুল হক মিলন

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুল হক মিলন বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা রয়েছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানাতে হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে বৈষম্য, অন্যায় ও অসহিষ্ণুতা দূর করতে নজরুলের মানবতাবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নজরুলের সাহিত্যচর্চা ও জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার ও সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল পেরেরা সিএসসি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লেখনীর মাধ্যমে আজীবন সংগ্রাম করেছেন। একই সঙ্গে মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, নজরুলের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা ও গান শুধু আনন্দ দেয় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতেও শিক্ষা দেয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।