Nabadhara
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে অবৈধ ভিওআইপি ডিভাইসসহ আওয়ামী লীগের দুই কর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলিং ডিভাইস ও দেশি-বিদেশি সিম কার্ডসহ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগের কর্মী শাহেব আলী (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সরিষাঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ওই বাড়ি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস এবং দেশি-বিদেশি মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়। পরে এসব সরঞ্জাম জব্দ করে দুইজনকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক আব্দুর রহিম স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। অন্যদিকে শাহেব আলী ইউনিয়ন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন-২০০১-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।