Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা ফুল দিয়ে নতুন প্রশাসককে বরণ করে নেন।

সভায় বাটাজোর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নতুন প্রশাসককে সহযোগিতার আশ্বাস দেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল হালিম, বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, সদস্য সচিব ও বাটাজোর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, যুবদল নেতা খোকন ফকির, ছাত্রদল নেতা মাইনুল সরদার ও বাবু তালুকদার।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে নতুন প্রশাসক ডা. পলাশ সরকার বলেন, ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করা হবে। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।