Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. আব্দুল মন্নান হাওলাদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন-সংলগ্ন বিষখালী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল মন্নান হাওলাদার ওই ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আব্দুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান। পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে নদীতে পড়ে ডুবে যেতে দেখেন। পরে স্থানীয় জেলেরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে নদীতে অভিযান চালানো হয়। তবে বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার রাত ২টার দিকে নদী থেকে আব্দুল মন্নানের মরদেহ উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।