Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশ সার কারখানায় রহস্যজনক মৃত্যু, উদ্ধার সাবেক শ্রমিকের মরদেহ

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানাপ্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই সার কারখানার সাবেক কর্মচারী ছিলেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর থেকে পলাশ উপজেলার খানেপুর এলাকায় বসবাস করছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানেপুরে থাকেন এবং অপরজন বরিশালে বসবাস করেন।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের সময় তাতে পচন ধরেছিল। এ ছাড়া শরীরের কয়েকটি অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মরদেহের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

ঘটনার বিষয়ে ওসি শাহেদ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি ওই সার কারখানার সাবেক কর্মচারী এবং বর্তমানে খানেপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।’

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।