Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দরগাহপুরে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ৪, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজীকে (৭৯) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় দরগাহপুর রহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ইউএনওর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি হিসেবে এসআই ফিরোজের নেতৃত্বে এবং জেলা পুলিশের এসআই মফিজুর রহমানের পরিচালনায় পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজীকে গার্ড অব অনার প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজী দক্ষিণ দরগাহপুর গ্রামের মৃত মোজাহার আলী গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, দরগাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলম, দরগাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসলাম উদ্দিন গোলদার, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ আতিয়ার রহমানের ইমামতিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।