Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের কর্মদক্ষতা ও জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন পেশার ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, প্রশিক্ষক পার্থ সারথি দেউরী ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যরা বক্তব্য দেন।

প্রশিক্ষণে যোগাযোগ ও আচরণগত দক্ষতা, গ্রাহকসেবা, কর্মক্ষেত্রে ইতিবাচক আচরণ এবং ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আয় ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের জীবনমানের টেকসই উন্নয়ন করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।