Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, চালুর দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ঐতিহ্যবাহী ‘জসীম পল্লী মেলা’ পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।

সমাবেশে বক্তারা বলেন, টানা চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষ হতাশ। এ মেলা শুধু ফরিদপুরের নয়, দেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প ও কুটির শিল্পের প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও কারুশিল্পীদের অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল থাকে।

বক্তারা আগামী বছর থেকে জসীম পল্লী মেলা পুনরায় চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে মেলা চালুর দাবিতে স্মারকলিপি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।