Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় ও ইউনিসেফের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিপু সুলতান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ অন্যরা। এ সময় সংগঠনের সদস্য, বাসস্ট্যান্ডের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অভিযানে বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

এ সময় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। দিনের বেলাতেও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে ঘরে-বাইরে সতর্ক থাকা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বসতবাড়ি ও আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।