Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূরের সঙ্গে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চারঘাট মডেল থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সুজন, চারঘাট মিডিয়া প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মৌসুমী দাস এবং চারঘাট থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সজিব ইসলামসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

সভায় জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন, অপরাধ দমনে তথ্য আদান-প্রদান এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।