Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে গুরুত্বারোপ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে নিরাপদ ওষুধ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং ভেজাল ওষুধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মিলনায়তনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মানিক ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম।

সভায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি মো. জামাল হোসেন ও মো. আনিসুর রহমান, সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন, মো. মোস্তফা হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মো. সালেকুর রহমান সালেক। সভা সঞ্চালনা করেন বাসস্ট্যান্ড কমিটির সদস্যসচিব মো. মোস্তফা সরদার।

সভায় ওষুধ ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই ওষুধের গুণগত মান বজায় রাখা, যথাযথভাবে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং ভেজাল ওষুধ প্রতিরোধে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় ফার্মেসি পরিচালনায় সরকারি নীতিমালা ও প্রযোজ্য বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সভায় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।