Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির উন্নতির সঙ্গে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে হবে। তাহলেই ভালো দেশ ও জাতি গঠন সম্ভব হবে।

রোববার (১১ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর বিএল দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের উদ্যোগে জিপিএমএস (GPMS) কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

ইলিয়াস আহমেদ বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট ও দাবাসহ বিভিন্ন খেলাধুলায় নিয়মিত অংশ নিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মানসিকতা গড়ে তুলতে এবং মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। পাশাপাশি ডিজিটাল ডিভাইসের প্রয়োজনীয় ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, নিজের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী দিতে পেরে তাঁর ভালো লাগছে। একসময় গ্রামের বাড়ি অচিন্তপুর-বানোরা থেকে বিরামপুরে যাতায়াতে অনেক সময় লাগত। সময়ের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে, পরিবর্তন এসেছে শিক্ষার পরিবেশেও।

দেশে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির প্রস্তুতি নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। এ সময় রামকৃষ্ণপুর বিএল দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে ঘাস না থাকায় সেখানে ঘাস লাগানোর ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৩ জন শিক্ষক, দুজন কর্মচারী ও ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আলী ফকির, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার মতিন, মো. মাহাবুব আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে তিনি জোতবানী ইউনিয়নের শিবপুর উচ্চবিদ্যালয়েও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।