Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ১০৪ মণ্ডপে উৎসবের আমেজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ১০৪টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ ও মণ্ডপ সাজসজ্জার কাজ প্রায় শেষ। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব।

উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, দুর্গোৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

মনিরামপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তুলসী বসু ও সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল জানান, উপজেলার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সরেজমিনে মনিরামপুর পৌরসভার গাংড়া দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, উৎসবের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির কমিটির সভাপতি তাপস মজুমদার ও সাধারণ সম্পাদক বিপুল কুমার দেবনাথ জানান, এবার তাঁদের মণ্ডপে প্রায় ৬০টি প্রতিমা তৈরি করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের সমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মনিরামপুর বাজারের ব্যবসায়ী দীপ কুমার দাস বলেন, পূজার দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবারও ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসব আনন্দঘন হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্গার আগমনকে ঘিরে মনিরামপুরের বিভিন্ন জনপদে বিরাজ করছে উৎসবের আবহ। জাতি-ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে এবারের দুর্গোৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।