Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে রেলওয়ে পুলিশের সচেতনতামূলক সভা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলসম্পদ রক্ষা এবং স্টেশন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পকেটমার ও ছিনতাই এবং টিকিট কালোবাজারিসহ স্টেশন এলাকার বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় মেলান্দহ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জল, মেলান্দহ মালঞ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক, ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষ যাত্রীরা অংশ নেন। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন।

সভায় রেলযাত্রীদের নিরাপত্তা, রেলসম্পদ রক্ষা এবং অপরাধমুক্ত স্টেশন এলাকা গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলসম্পদ রক্ষা এবং স্টেশন এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

রেলওয়ে পুলিশ জানায়, রেলস্টেশন ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।