দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। সমিতির নেতা আর.কে. বাপ্পার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যূতি দীপ্ত, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও সমাজসেবক আলহাজ আব্দুস সবুর, কার্যনির্বাহী সভাপতি ইকবাল জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মোস্তফা হায়দার সানি ও সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নেতা আবুল কালাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঠিকাদারেরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং ঠিকাদারদের পেশাগত বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সভায় ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে আয়োজিত পিকনিকে অতিথিদের পাশাপাশি দেবহাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় ঠিকাদারেরা অংশ নেন।

