Nabadhara
ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোধান দিবস আজ

MEHADI HASAN
জানুয়ারি ১৬, ২০২২ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়,  বিশেষ প্রতিনিধিঃ 

আজ ১৬ জানুয়ারী বিখ্যাত কথা সাহিত্যিক,ঔপন্যাসিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৫ তম তিরোধান দিবস। তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলায় জন্মগ্রহন করেছিলেন।

পিতা মতিলাল চট্টোপাধ্যায়,মাতা ভূবন মোহিনী দেবী। দক্ষিন এশিয়ার অন্যতম কথা সাহিত্যিক চন্দ্র চট্টোপাধ্যায় গল্প,উপন্যাস লিখে বাঙালীদের মনে জায়গা করে নিয়েছিলেন। তার অন্যতম সৃষ্টি দেবদাস,গৃহদাহ,চরিত্রহীন,বড়দিদি,পরিনীতা,শ্রীকান্ত, দত্তা,পথের দাবী ইত্যাদি উল্লেখযোগ্য। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় অনীলা দেবী ছদ্দনামে লিখতেন। “অপরাজেয় কথা শিল্পী ” উপাধী পেয়েছিলেন তিনি তার অপ্রতিদ্বন্দ্বী লেখার জন্য। ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্ততারিনী স্বর্ণপদক লাভ করেন।

এছাড়া ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডিলিট’ উপাধী লাভ করেন।

শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালের ১৬ জানুয়ারী মাত্র ৬১ বছর বয়সে আজকের দিনে ইহলোক ত্যাগ করেন।

তাঁর তিরোধান দিবসে নবধারা পরিবার  বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।