Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সংঘাত-সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজশাহীর চারঘাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে ‘দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন’ শীর্ষক এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) কার্যক্রমের আওতাধীন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), চারঘাট।

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন পিএফজির চারঘাট উপজেলা সমন্বয়কারী সনি আজাদ।

সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী এস এম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান রোকন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে। মতপার্থক্য বা বিরোধ দেখা দিলে সংঘাতের পথ বেছে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সামাজিক বিভেদ দূর করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় দি হাঙ্গার প্রজেক্টের সদস্য ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।