Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, কিশোরসহ গ্রেপ্তার ২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় এক কিশোরকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আত্রাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন আত্রাই উপজেলার দারিয়াগাথি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৪) এবং রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল আত্রাই বাজার এলাকায় রাতের দায়িত্ব পালন ও তদারকিতে নিয়োজিত ছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আবু বক্কর সিদ্দিককে হাতেনাতে আটক করা হয়।

পরে আটক কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকুল ইসলাম সাজুকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলায় অপরাধ, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পুলিশ ও স্থানীয় সচেতন মানুষের তাৎক্ষণিক সহযোগিতায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।