Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের বদলে অজ্ঞাত ব্যক্তির সিজার, নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক আহসান হাবিবকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আহসান হাবিব উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পোরশা উপজেলার আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে এক প্রসূতিকে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। পরে হাসপাতালের নির্ধারিত খরচও পরিশোধ করে রোগীর পরিবার।

অভিযোগে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে রোগীর পরিবারকে না জানিয়ে ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে এবং নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসকেরা নবজাতকের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তদন্ত শুরু করে পোরশা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে হাসপাতালটির মালিক আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।