Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় উপজেলার ১০ ধরনের প্রান্তিক পেশার ৩০ জন পেশাজীবী প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের আধুনিক পদ্ধতি ও ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন অনুদান দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক ও প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।