Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

‘দৃষ্টি যেখানে সীমাবদ্ধ, সম্ভাবনা সেখানে সীমাহীন’—প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে বিশ্ব সাদাছড়ি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আশাশুনি বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে বিআরডিবি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) কারিগরি সহায়তায় এবং আইডিয়ালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান।

প্রকল্পের সিবিআর কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচল, অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে দুই দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের হাতে সাদাছড়ি তুলে দেন অতিথিরা। এ ছাড়া ভিডিওচিত্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।