Nabadhara
ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

MEHADI HASAN
জানুয়ারি ১৬, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী (রোববার) সকাল সাড়ে ৮ টায় এ প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় সালাম গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত সাস্থ্য পরীক্ষা করা, পরিষ্কার-পরিচ্ছন্ন স্মার্ট ও নিয়মতান্ত্রিক ইউনিফর্ম পরিধান করা, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর, নড়াইল এস, এম, কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।