গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন রাহিমা বেগম (৯০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বড় ছেলের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাহিমা বেগম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. হাবিবুর রহমান মিয়া এবং বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমান মিয়া টগরের মা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে মরহুমার প্রথম জানাজা কটকস্থলে এবং দ্বিতীয় জানাজা পশ্চিম বাউরগাতি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
রাহিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সদস্য কাজী আল আমীন ও লিটন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা।
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

