Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে দুর্গাপূজায় ১৮ বিজিবির বিশেষ নিরাপত্তা, মোতায়েন ৬ প্লাটুন

পঞ্চগড় প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পঞ্চগড়-১৮ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৫টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নাশকতা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও প্রস্তুত রয়েছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চালু করা হয়েছে মনিটরিং সেল।

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যেই সীমান্ত এলাকায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।