Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ১৬, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ (২০), সানোয়ার হোসেন হৃদয় (২৩) ও মো. ইয়াসিন (২৬)। বৃহস্পতিবার রাতে সদর মেট্রোপলিটন থানা পুলিশের অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে মাদকসহ আটক দুজনকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরের পাশাপাশি দুই পুলিশ সদস্যকে মারধর করে আহত করা হয়। আহতরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় এক নারীসহ দুজনকে ইয়াবাসহ আটক করে ফাঁড়িতে আনা হয়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র, রামদা ও হাসুয়া নিয়ে একদল লোক ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।