Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী নারীর মরদেহ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে তাহমিনা খাতুন (২৫) নামে এক বাক্‌প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা দর্গারপাড় এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাহমিনা রংপুর মহানগরীর হারাগাছ পৌরসভার ফাতানটারী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মহেষা দর্গারপাড় এলাকার আতোয়ার রহমানের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাহমিনার বলে শনাক্ত করেন।

স্বজনেরা জানান, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তাহমিনা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ১৬ অক্টোবর হারাগাছ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

এদিকে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।